আবুল বারকাত
অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

আবুল বারকাত
অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
অধ্যাপক আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান এবং জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সমাজ-অর্থনীতি-রাজনীতি বিষয়ে গবেষণাগ্রন্থসহ তাঁর প্রকাশিত লেখার সংখ্যা পাঁচ শ'র বেশি। ‘গণমানুষের অর্থনীতিবিদ’ হিসেবে পরিচিত এই গবেষক বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান Transformation, Integration and Globalization Economic Research (TIGER)-এর Scientific Advisory Board-এর সদস্য (২০২১–২০৩০)।
মুক্তবুদ্ধি প্রকাশনা থেকে প্রকাশিত তাঁর গ্রন্থগুলোতে রাজনৈতিক অর্থনীতি, কৃষি-ভূমি-জলা সংস্কার, দারিদ্র্য-বৈষম্য-অসমতা, আদিবাসী ও প্রান্তিক মানুষের অধিকার এবং মৌলবাদের অর্থনীতি নিয়ে প্রচলিত ধারণাকে প্রশ্ন করা হয়েছে, হাজির করা হয়েছে নতুন তত্ত্ব ও বিশ্লেষণ।










